আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছে।
বাংলাদেশ সরকার
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার। তবে সংস্কারের প্রয়োজনীয়তাও অনুধাবন করে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার (২৬ এপ্রিল)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
ভারত থেকে আঙুর আমদানির ওপর ধার্যকৃত শুল্ক বাড়িয়েছে বাংলাদেশ সরকার। কেজি প্রতি এই শুল্ক ৬৫ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা হয়েছে।
বাংলাদেশ ও ভারত—উভয় দেশের সঙ্গেই সম্পর্ককে যুক্তরাষ্ট্র মূল্য দেয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্য আজ শপথ নিয়েছেন।সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাদের শপথ পড়ান।
বাংলাদেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ প্রকল্পে আরও ১ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারী বাদে সব সরকারি চাকরীজীবীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা জারি করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর। স্বাভাবিক সময়ের মতোই অফিসের নির্ধারিত সময় অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসে কাজ করতে হবে কর্মকর্তা-কর্মচারীদের।